সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ৳১০০

অর্ডার করতে কল করুন 09613241042

প্রাইভেসি পলিসি

আপনার কোন তথ্য আমরা নিই, আর কেন নিই · Privacy policy

সংক্ষেপে

অর্ডার নেওয়া, ডেলিভারি দেওয়া আর অর্ডার নিয়ে আপনার সাথে যোগাযোগের জন্য যতটুকু তথ্য দরকার, শুধু ততটুকুই আমরা নিই। আপনার তথ্য আমরা কারও কাছে বিক্রি করি না।

যে তথ্য নেওয়া হয়

অর্ডারের সময়: আপনার নাম, মোবাইল নম্বর, ডেলিভারির ঠিকানা আর আপনার দেওয়া নোট।

অ্যাকাউন্ট খুললে: একই তথ্য, সাথে আপনার অর্ডারের ইতিহাস ও সংরক্ষিত ঠিকানা।

অনলাইনে পেমেন্ট করলে পেমেন্ট সফল হয়েছে কি না সেই তথ্য আমরা পাই; আপনার কার্ড নম্বর, পিন বা ওয়ালেটের পাসওয়ার্ড আমরা দেখি না।

তথ্য যেভাবে ব্যবহার হয়

অর্ডার প্রসেস, প্যাক ও ডেলিভারি করতে।

অর্ডার ভেরিফাই করতে আপনাকে ফোন করতে।

রিটার্ন বা রিফান্ডের প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে।

আর কারা তথ্য পায়

ডেলিভারি পার্টনার: আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর, পণ্য পৌঁছে দেওয়ার জন্য যতটুকু দরকার।

পেমেন্ট সেবাদাতা: পেমেন্ট সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তথ্য।

আইন অনুযায়ী প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুকিজ

আপনার কার্ট আর লগইন ঠিক রাখতে এই সাইট ব্রাউজারে কুকিজ ব্যবহার করে। ব্রাউজারের সেটিংস থেকে কুকিজ মুছে ফেলা বা বন্ধ করা যায়, তবে বন্ধ করলে কার্ট ও সাইন-ইন কাজ করবে না।

আপনার অধিকার

আপনার সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের কপি চাইতে, তথ্য সংশোধন করতে বা অ্যাকাউন্ট মুছে দিতে চাইলে যোগাযোগ করুন: 09613241042।